• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঝিনাইদহ-৪রাশেদের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:২৮
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:২৮

ঝিনাইদহ-৪রাশেদের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।

শনিবার তিনি ঝিনাইদহ সদর থেকে কালীগঞ্জে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন। এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ কালের কণ্ঠকে বলেন, ‘ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি রাজনীতি করেছি। এই আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তবে দল কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির কেউ নন। দলের নেতাকর্মীদের দাবিতে আমি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি।’

এদিকে রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ হাজার, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ ও হিজরা ভোটার রয়েছে ৫ জন।