জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর একটা ৪০ এর দিকে তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
তারেক রহমানের আগমনকে ঘিরে কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেগম সেলিমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গুলশান কার্যালয়ে তারেক রহমানের এই প্রথম অফিস করা বিএনপির রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে নেতাকর্মীরা মনে করছেন। এই ঘটনাকে দলীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

