• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিএনসিসির কুচকাওয়াজ পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৩০
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৩০

বিএনসিসির কুচকাওয়াজ পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রবিবার (২৮ ডিসেম্বর) আশুলিয়ার বাইপাইলে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে তিনি বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।