• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে আসছেন তারেক রহমান

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:১০
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৩:১০

96325 2

নয়াপল্টনে আসছেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। সে কারণে কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়।

জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে।

বর্তমানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com