• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৯:১৮
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৯:১৮

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা এই শোক জানান।

পোস্টে মমতা লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোরে মারা গে‌ছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।