এরশাদ সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়া

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া।

পঞ্চম জাতীয় সংসদের আগের দিন, ১৯৯১ সালে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন দলটির নেতা খালেদা জিয়া। পাশে দাঁড়িয়ে তার বড় ছেলে তারেক রহমান।

১৯৮৭ সালের পয়লা নভেম্বর এরশাদ সরকার বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়াকে আটক করে পুলিশ।

১৯৯১ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময় এক সমাবেশে খালেদা জিয়ার হাতে উপহার হিসেবে ধানের শীষের একটি ভাষ্কর্য তুলে দেন দলের নেতা-কর্মীরা।

খালেদা জিয়ার দেয়াল চিত্রের পাশে দাঁড়িয়ে একজন যুবক। ছবিটি তোলা হয়েছে ১৯৯১ সালের পহেলা ফেব্রুয়ারি।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

১৯৯১ সালের আটই মে বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঘড় আঘাত হানার পর সন্দ্বীপ পরিদর্শনের সময় তোলা খালেদা জিয়ার ছবি।

বিরোধী দলীয় নেত্রী হিসেবে রাজনীতির মাঠে খালেদা জিয়া










সূত্রঃ বিবিসি বাংলা

