• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

হবিগঞ্জের ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ প্রার্থী

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫১
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫১

হবিগঞ্জের ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

জমা দেওয়া মনোনয়নের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ছয়জন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ছয়জন, হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনে সাতজন এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সর্বোচ্চ ১০ জন প্রার্থী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘হবিগঞ্জের চারটি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে আগামী ৪ জানুয়ারি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com