• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াতের আমির

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৮:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ ৮:৫০

সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াতের আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

১ জানুয়ারি ২০২৬ — শোক প্রকাশের তৃতীয় ও শেষ দিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

এদিন শোক বইয়ে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন, ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি, শ্রীলংকার হাইকমিশনার এবং আগা খান ফাউন্ডেশনের একজন প্রতিনিধি।

এছাড়া জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদও শোক বইয়ে স্বাক্ষর করে গভীর শোক প্রকাশ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।