• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানালেন ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৯:১৫
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৯:১৫

খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানালেন ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া মানুষদের ধন্যবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ জানুয়ারি) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আমার দলের পক্ষ থেকে জাতিকে আন্তরিক ধন্যবাদ জানাই দেশনেত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য।’

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের পর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে জানাজায় লাখ লাখ মুসল্লি অংশ নেন। মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক (৩১ ডিসেম্বর ও ১-২ জানুয়ারি) ঘোষণা করে। পাশাপাশি সারাদেশে সাধারণ ছুটি ছিল।

আজ শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পাটানো একটি পত্রে এই আহ্বান জানানো হয়।