• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বগুড়া-৬ আসন: তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:১৬
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:১৬

বগুড়া-৬ আসন: তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।’

এ ছাড়া এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী দিলরুবা নূরীর।