• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মান্নার স্থগিত হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৮:৪৪
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৮:৪৪

মান্নার স্থগিত হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১৮ সংসদীয় আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এর আগে হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসামঞ্জস্যতার কারণে প্রাথমিকভাবে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল। তবে পরবর্তীতে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফল ঘোষণা করার সময় রিটার্নিং কর্মকর্তা জানান, মান্নার দাখিল করা হলফনামা ও আয়কর সংক্রান্ত নথিতে কিছু গরমিল রয়েছে। এ অবস্থায় মান্নার পক্ষে উপস্থিত প্রতিনিধিরা সংশোধনের জন্য সময় আবেদন করলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টার সময় মঞ্জুর করেন।

নির্ধারিত সময়ের মধ্যেই সংশোধিত ও সঠিক কাগজপত্র জমা দেওয়া হলে সেগুলো পুনরায় যাচাই করা হয়। যাচাই শেষে সবকিছু সঠিক পাওয়া গেলে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি এর আগেও তিন থেকে চারবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে এবার নির্বাচনী প্রক্রিয়াটি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন বলে মনে হয়েছে। নির্বাচন কমিশন তাকে বৈধ ঘোষণা করায় তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এজন্য কমিশনকে ধন্যবাদ জানান।