• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে পেকুয়ায় তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:১৫
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:১৫

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে পেকুয়ায় তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ওয়াহিদ শাহেদ নিজের ফেসবুকে লিখেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসবেন দেশনায়ক তারেক রহমান।

তবে, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা না আসলেও জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

এদিকে, আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।