• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, নেতৃত্বে আসিফ মাহমুদ

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ২:১৪
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ২:১৪

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, নেতৃত্বে আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরদার করার লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি জাতীয় নির্বাচনের সার্বিক পরিকল্পনা, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি মিডিয়া প্রচারণা, নির্বাচনী মনিটরিং এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দেবে।

চেয়ারম্যান ও সেক্রেটারি ছাড়াও কমিটিতে ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর,ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।