• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৮:২৪
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৮:২৪

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে বিকেল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।