• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ২:৪৪
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ২:৪৪

নাজিমুদ্দিনকে সুখবর দিল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।