• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিলে অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি আসিফ মাহমুদের

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৫
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৫

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিলে অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি আসিফ মাহমুদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলামোটরে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। ছবি: খবরের কাগজ

আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিনে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দেওয়া হয়, তাহলে অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।

আসিফ মাহমুদ বলেন, বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেব না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।