• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ফরিদপুরে ৪ আসনে প্রতীক বরাদ্দ

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৩১
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৩১

ফরিদপুরে ৪ আসনে প্রতীক বরাদ্দ

ফরিদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় জেলার চারটি আসনের মোট ২৮ জন সংসদ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে তিন জন নারী প্রার্থী রয়েছেন। ফরিদপুরের চার আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২১ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে সাত জন।

প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের নীতিমালার প্রতি সতর্ক অবস্থান থেকে আচরণবিধি মেনে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।