জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭’-এর বিধি ৩(২)(ক) অনুযায়ী বিচারপতি ফারাহ মাহবুবকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হসেবে নিয়োগ দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে এই দায়িত্বে ছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর পদটি শূন্য হয়েছিল। সরকারের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম শেষ করে ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন।
১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
২০২৫ সালে তিনি দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি ফারাহ মাহবুব সাবেক মন্ত্রী ও প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মেয়ে।
বিচার বিভাগে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে জুডিশিয়াল সার্ভিস কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার শীর্ষ নেতৃত্বে এখন থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

