• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১৭ বছরের পরিস্থিতি উন্নয়নে রাজনীতিতে শান্তি ফেরাতে হবে: আন্দালিব পার্থ

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৭:৩৫
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৭:৩৫

১৭ বছরের পরিস্থিতি উন্নয়নে রাজনীতিতে শান্তি ফেরাতে হবে: আন্দালিব পার্থ

ভোলা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

সতেরো বছরের রাফ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে হবে, সমাজে ভালো গ্রহণযোগ্য ব্যাক্তিদের নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্পিডবোটে ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলার খেয়াঘাটে পৌঁছালে সেখানে তাকে সংবর্ধনা জানান দলীয় নেতা-কর্মীরা।

পরে খেয়াঘাট থেকে শহরমুখী সড়কে গণসংযোগ করেন তিনি। তাকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় করেন সাধারণ মানুষ। গাড়িতে দাঁড়িয়ে পথে পথে তিনি নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

জোটের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ভোলায় এসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনি গণসংযোগ, সংবর্ধনা ও প্রচারণায় অংশ নেন পার্থ।

পার্থ বলেন, যাতে সবাই ভালো থাকতে পারে সেজন্য চাঁদাবাজি, মাদক নির্মূলে সমাজের মানুষকে নিয়ে কাজ করতে হবে। ভোলার উন্নয়নে ভোলা-বরিশালের মধ্যে যােগাযোগে সেতু নির্মাণসহ অবহেলিত ভোলাকে সাজানো হবে।

ভোলা সদর আসনে বিজেপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-সহ ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।