• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াতের সঙ্গে বিএনপির পার্থক্য জানালেন মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৩:৩৪
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৩:৩৪

জামায়াতের সঙ্গে বিএনপির পার্থক্য জানালেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো—বিএনপি পরীক্ষীত দল। আমাদেরকে আপনারা সবাই চেনেন। ক্ষমতায় এলে মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ড দিয়ে ন্যাযমূল্যে চাল-ডাল, আটা পাবেন। হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন। সন্তানদের শিক্ষায় ভূমিকা রাখতে পারবেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। সার-বিষ ন্যায্যমূল্যে পাওয়া যাবে।’

আমাদের দেশে হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়। ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে।

তিনি বলেন, ‘১৫ বছর মামলা আর পুলিশের তাড়ায় ছিলাম। এমন কেউ নেই বিএনপির যে মামলা হয়নি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে।

ঠাকুরগাঁওয়ে দিয়েছে সাড়ে ৭ হাজার। অনেক কষ্ট হয়েছে, টাকা খরচ হয়েছে। হাসিনা পালানোর পর মামলা তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ যা করেছে তা আমাদের দলের কেউ করবে না।