• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের মাধ্যমে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী: মেয়র শাহাদাত

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:২৫
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:২৫

তারেক রহমানের মাধ্যমে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী: মেয়র শাহাদাত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবে বলে আশা প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, “আজকে চট্টগ্রামবাসী জেগেছে। এই সেই চট্টগ্রাম, বীর প্রসবিনী চট্টগ্রাম- যেখান থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৫শে মার্চের কালো রাত্রিতে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। ২৬শে মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রাম, যে চট্টগ্রামের লালদীঘি ময়দান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রীর উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রাম থেকে দেশনেত্রী খালেদা জিয়া ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে বাংলাদেশ মুখরিত করে গত ১৬ বছর ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন।”

তিনি বলেন, ‘আজকে আমরা যাকে দেখতে পাচ্ছি (তারেক রহমান), উনি গত ১৬ বছর সুদূর লন্ডন থেকে বাংলাদেশের মানুষ, মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করে গেছেন। ইনশাআল্লাহ, আজ উনার যে প্ল্যান আছে, সেই প্ল্যান আমরা শুনতে চাই। উনার মাধ্যমে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে চাই।’

মেয়র বলেন, ‘উনার (তারেক রহমান) যে স্বপ্ন- আজ আমি এখানে ফ্যামেলি কার্ডের একটি নমুনা নিয়ে এসেছি। যেটি উনি বলেছেন। গত এক বছরে চার লাখ পরিবারের হাতে স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দিয়েছি। নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি সবুজ খেলার মাঠ- এটিও তারেক রহমানের স্বপ্ন। এ ব্যাপারে তিনি আমাকে বার বার উপদেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম- একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, আরেকদিকে লেক ও উপত্যকা। এই সুন্দর শহরকে গড়ার জন্য উনি বলেছেন। নগরে ৪১টি খেলার মাঠের মধ্যে ১২টি হয়ে গেছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করে দেব, ইনশাআল্লাহ।’