কক্সবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ৬ষ্ট দিনের মতো তার নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ শুরু করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ কালে কৈয়ারবিল ইউনিয়নের আবাল বৃদ্ধ-বনিতা তাকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন৷ তার আগমণে চারিদিকে মিছিলে, মিছিলে যেন উৎসবের আমেজ। অনেকে ফুলের মালা,ফুলের পাপড়ি ও কেউ আবার দু’হাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানাচ্ছেন৷
সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সাথে কথা বলছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং ধানের শীষে ভোট চাইছেন।খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পুরণে ধানের শীষে ভোট দিন।
স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় সালাহউদ্দিন আহমদ আরো বলেন,ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে পাবে কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল।
তিনি বলেন,বিএনপির যা কিছু পরিকল্পনা,রাষ্ট্র ভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমান করবে যেটা ছিলো শহিদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের জন আকাঙ্ক্ষা।
এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ নেতৃবৃন্দ।

