কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আবু সাইদ তাঁর বুক পেতে দিয়ে বৈষম্য কেন দুর করতে চেয়েছিলো। মুগ্ধ পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেন নাই।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
তিনি আরও বলেন-৫ আগষ্টের পর এদেশের মানুষের ন্যায় বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশেও হয়েছিল।
কিন্তু দুঃখের বিষয় সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব জোট পরিস্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয় তাহলে এই জীবনগুলো দেয়ার কি দরকার ছিল।
এসময় ইসলামের পক্ষের একটি মাত্র দল ইসলামি আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দেবার আহবান জানান তিনি।
এসময় কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা নুর বখ্তসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

