• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড. মঈন খান

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৪:২৪
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৪:২৪

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড. মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

‎আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান।

শুক্রবার বিকালে পলাশের ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনি এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় ড. মঈন খান বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছামতো তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

‎

‎ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতারা।