ঢাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত
গাজীপুরে নারী হত্যার প্রতিবাদে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় শহিদ মিনার থেকে শাহবাগ অভিমুখে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি।
মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি মোড় ঘুরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদেক কায়েমসহ শিবিরের নেতারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

