• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে আহত ৩

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৯
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৯

ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে আহত ৩

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে কোদাল মার্কা প্রতীকের তিনজন কর্মী আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কর্মী সাকিন (২৭), আহাদ (২৭) এবং হোসেন। তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকা-১২ আসনের কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক (সাধারণ সম্পাদক) বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি অভিযোগ করে বলেন, বিকেলের দিকে আমাদের নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় ফুটবল প্রতীক মার্কা প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা পাইপ, লাঠি ও রড নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিন কর্মী আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে নির্বাচনী সহিংসতায় আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com