• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির ইশতেহার ঘোষণা ৬ ফেব্রুয়ারি

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫২
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫২

বিএনপির ইশতেহার ঘোষণা ৬ ফেব্রুয়ারি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ঘোষণা হতে পারে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অফিসে তিনি এই কথা বলেন।

মাহদী আমিন বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার প্রায় প্রস্তুত। একটি পরিকল্পনা বাকি তা সম্পন্ন হয়ে গেলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ইশতেহার ঘোষণা হতে পারে।