• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৫
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৫

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন তদারকি, অপরাধ দমন এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তারা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

এতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।

নির্বাচনী দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের পূর্বে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com