• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রচারণায় যেন হ্যামিলনের বাঁশিওয়ালা সালাহউদ্দিন

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১২
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১২

প্রচারণায় যেন হ্যামিলনের বাঁশিওয়ালা সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ—যেদিকে যান, সেদিকেই যেন মানুষের ঢল। যেন আধুনিক সময়ের হ্যামিলনের বাঁশিওয়ালা তিনি। তার উপস্থিতির খবরে ছুটে আসছে মানুষ। প্রতিদিনের প্রচারণায় প্রমাণ মিলছে তাই। চকরিয়া -পেকুয়ার জনসমর্থনের স্রোত দিন দিন আরও বেগবান হচ্ছে।

আজ তিনি চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি সকালে ওই ইউনিয়নের হাফালিয়া কাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজ পাড়া, গোবিন্দপুর পশ্চিম পাড়া, গোবিন্দপুর পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, সর্দারপাড়া, সিকদার পাড়া ও মৌলভীপাড়ায় গণসংযোগ করেন।

এসময় স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন। করমর্দন, শুভেচ্ছা জানান আর তার উপস্থিতিতেই মুখর হয়ে উঠছে পুরো এলাকা। প্রবীণ থেকে তরুণ—সবার চোখেমুখেই তাকে ঘিরে প্রত্যাশা আর আস্থার ঝিলিক।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর তারা এমন নেতাকে কাছ থেকে পেয়েছেন, যিনি তাদের কথা শোনেন, বোঝেন এবং কথা দেন দায়িত্ব নিয়ে। তাদের বিশ্বাস—এই নেতৃত্বই পারে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে।

গণসংযোগে সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষের এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় মানুষের পাশেই থাকবেন।

আজ বিকেলে তিনি পেকুয়া উপজেলার শিলখালী রাজাখালী ও রাতে মগনামা এবং পেকুয়া বাজারের জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।