• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীতে বিএনপির নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৩

রাজধানীতে বিএনপির নির্বাচনি জনসভা ৮ ফেব্রুয়ারি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনি জনসভা করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বেলা ২টায় সমাবেশ শুরু হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।