• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৩
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৩

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে।

এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে এগোতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।