• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নিজ সংসদীয় আসনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন রুমিন ফারহানা

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৩
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৩

নিজ সংসদীয় আসনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর দুইটি ইউনিয়ন) নিজ সংসদীয় আসন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকায় উন্নয়নের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়নগর ও সরাইল উপজেলার বিভিন্ন স্থানে হওয়া জনসভায় তিনি, এলাকায় গ্যাস সরবরাহ, পাবলিক ইউনিভার্সিটি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভা করাসহ বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

বিজয়নগরের চান্দুরা ডাকবাংলো এলাকায় বক্তব্য রাখার সময় তিনি নিজের হাঁস প্রতীকের পক্ষে স্লোগান ধরেন। এ সময় এক ব্যক্তিকে তাঁর গায়ে রুমিন ফারহানার নাম ও তাঁর প্রতীক হাঁস এঁকে আসতে দেখা যায়, যা অনেকের নজরে আসে।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজ এলাকার হাসপাতালে নিজের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজগুলো করে যাব। যদি কাজ বাস্তবায়ন করতে না পারি। তাহলে পাঁচ বছর পর নিলর্জ্জের মতো আর ভোট চাইতে আসব না।