• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: আসিফ মাহমুদ

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৩
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৩

আ’লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার হবে না। বরং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ সুগম করা হবে।’

তিনি আরও বলেন, ‘এমন কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হলে তা রাজপথে প্রতিহত করা হবে।’

এনসিপির এই নেতা দাবি করেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবর্তনের পরিবর্তে গোপন সমঝোতার মাধ্যমে ক্ষমতার পালাবদলের চেষ্টা চলছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।