• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৮
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৮

নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, তরুণদের মেধা কাজে লাগাতে হবে। আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। মানুষের চিন্তা জগতে পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

জাইমা রহমান বলেন, পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত পাইপলাইনটা সৃষ্টি করা এবং ধরে রাখতে না পারলে সুযোগ-সুবিধা থাকবে না। ফলে ভালো ভালো নেত্রীদের আমরা সুযোগ দিতে পারবো না। তাই নারী নেতৃত্বের ধারাবাহিকতা তৈরির পাশাপাশি ধরেও রাখতে হবে।

তিনি বলেন, নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা দিতে হবে। তাদের সেই সুবিধা দিলে নারীরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না এটা কমে আসবে।

তিনি আরও বলেন, কারও যদি রাজনীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে কীভাবে বুঝবে এইভাবে এই পথে যাওয়া উচিত। তাল গাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কীভাবে ছোট গাছটা আবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না। সব ছেলেরা করবে এমন নয়, নারীদের সংযোগও থাকতে হবে।