• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২১
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২১

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। এ কারণে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বন্দর নিয়ে চুক্তি করতে ডিপি ওয়ার্ল্ড আরও সময় চায়। প্রয়োজন হলে নির্বাচনের পরেও আলোচনা চলবে বলেও জানান তিনি।