• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে মেঘনা আলম

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৯
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৯

মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে মেঘনা আলম

ছবি : সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তার বাসভবনে গিয়েছিলেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে অংশ নেন ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা।

এদিন দুপুরে মেঘনা আলমের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন জানান, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াত গ্রহণ করেছেন মেঘনা আলম। তবে ভোটের ঠিক আগমুহূর্তে এই সৌজন্য সাক্ষাতের সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যের কথা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি।

মির্জা আব্বাসের বাসায় যাওয়ার পর মেঘনা আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে একই টেবিলে বসে আলাপচারিতার একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশ হাসিখুশি দেখা গেছে।