• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে: আফরোজা খানম রিতা

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৩
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৩

সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে: আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কারণ বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। ভোট বানচালের বিভিন্ন পাঁয়তারা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীকেও কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাবতলী এলাকায় এক নির্বাচনি প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

রিতা বলেন, আমি বিশ্বাস করি, মানিকগঞ্জের মা-বোনেরা ধানের শীষের বিকল্প কিছু চিন্তা করছেন না। সবাই সম্মিলিতভাবে আমরা আবার ধানের শীষকে ফিরিয়ে নিয়ে আসব। ধানের শীষ ফিরে আসলে আপনাদের রাস্তাঘাট হবে, বিদ্যুতের সুবিধা হবে, মিল-ফ্যাক্টরি হবে, আমাদের যুবকদের নতুন নতুন কর্মসংস্থান হবে। ধানের শীষ ফিরে আসলে মানিকগঞ্জের সব উন্নয়ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুরতাজ আলম বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার, আফরোজা খান রিতার মেজো ছেলে সামিউল ইসলাম অর্ক, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ অন্যান্য নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com