• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে এসে ২ সমর্থকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪০
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪০

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে এসে ২ সমর্থকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনি মিছিল শুরুর আগের মুহূর্তে একজন ও মিছিল চলাকালীন এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মৃতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং অপরজন ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুই সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।