• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আজ আমার আনন্দের দিন, ভোটদান শেষে প্রধান উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৯
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৯

আজ আমার আনন্দের দিন, ভোটদান শেষে প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজে তার ভোটদান শেষ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ বাংলাদেশের মানুষের মুক্তির দিন। আমার জীবনের মহা আনন্দের দিন। আজ আমাদের সব দুঃস্বপ্নের অবসান হয়েছে।’

এ সময় সবাইকে মোবারকবাদ জানান তিনি।