• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৮
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৮

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৮ অক্টোবর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ড. শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।