• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন রুহুল কবির রিজভী

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৭
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৭

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন রুহুল কবির রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গত সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আজকে ছাড়পত্র দিবে।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন অনেকটাই সুস্থ। আজ দুপুরের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে তাকে। বাসায় থেকেও চিকিৎসকদের নির্দেশনা মেনে চলবেন এবং প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসা গ্রহণ করবেন।

এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দলীয় নেতাকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেন।