• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন অস্ট্রেলিয়া বিএনপির নেতারা

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০১
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন অস্ট্রেলিয়া বিএনপির নেতারা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের প্রচারে অংশ নিতে অস্ট্রেলিয়া বিএনপির অনেক নেতা ঢাকা এসেছিলেন।

নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করায় রবিবার তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী মো. রাশেদুল হক, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম, সহসভাপতি মো. কামাল হোসেন, মোবারক হোসেন, মো. আরিফ খান, যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল আল মাহমুদ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জাহিদ প্রমুখ।