• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, হুইপ নাহিদ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৫
আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৫

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, হুইপ নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতয়ী সংসদের বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়টি পরিষ্কার করেছেন ১১ দলীয় জোট।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানানো হয়।

তথ্যমতে, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এছাড়া সংসদে বিরোধী দলীয় চিপ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মাওলানা রফিকুল ইসলাম খান হুইপের দায়িত্ব পালন করবেন।