• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: পরিবেশ ও বনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৭

ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: পরিবেশ ও বনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক। ছবি: সংগৃহীত
পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করবে, সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে আজকে।’

কত পরিবারকে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি কিন্তু সর্বজনীন। এটাতে কোনো রেস্ট্রিকশন (বিধিনিষেধ) থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে- হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে, তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এভাবে যাবে।’

এই রমজানেই এটি শুরু হবে কিনা জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে।’