জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিভিন্ন দেশের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত আছে এবং কীভাবে এর বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে প্রায় দুই দশক পর গণতান্ত্রিক সরকার এসেছে, এ সরকারের পররাষ্ট্রনীতি হবে সবার আগে দেশ, বাংলাদেশ সম্পর্কে দৃষ্টি বদলাতে হবে বর্হিবিশ্বের। মেরুদণ্ড শক্ত করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে বাংলাদেশ, দ্বিপাক্ষিক সম্পর্ক হবে দেশের স্বার্থের কথা চিন্তা করে।’
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকবে।’













