• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৭
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৭

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।