• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২

নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা দলীয় ও জাতীয় পতাকা টানান এবং সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন। কিছুক্ষণ পর তারা সেখান থেকে সরে যান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টানানো পতাকাগুলো জব্দ করে।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক জানান, ভোরবেলা রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করেছে।