• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তথ্যপ্রযুক্তি

ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে প্রতীকী ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৮
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৮

ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে প্রতীকী ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ ডাটা ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। জাতীয়ভাবে অমর একুশে ফেব্রæয়ারি পালনের সঙ্গে মিল রেখে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
নিজেদের ‘পিপল-ফার্স্ট’ প্রতিশ্রæতির অংশ হিসেবে বোনাস ডাটা অফারের মাধ্যমে দিবসটি স্মরণ করছে বাংলালিংক। এর মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের স্মৃতিকে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতার সঙ্গে যুক্ত করেছে অপারেটরটি।
এই অফারের আওতায় ৫৯৮ টাকার ৩০ জিবি ডাটা প্যাক কিনলে গ্রাহকরা অতিরিক্ত ২১ জিবি বোনাস পাবেন। ফলে মোট ডাটা হবে ৫১ জিবি। প্যাকটির মেয়াদ ৩০ দিন। অফারটি চলবে ২০ ফেব্রæয়ারি থেকে ২৩ ফেব্রæয়ারি পর্যন্ত। প্রিপেইড ও বি-টু-সি পোস্টপেইড গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মাইবিএল অ্যাপ এবং বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকটি কেনা যাবে।
মহান ২১ ফেব্রæয়ারির তাৎপর্য স্মরণ ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ২১ জিবি বোনাস ডাটা দেওয়া হচ্ছে। মাতৃভাষার অধিকার রক্ষায় তাঁদের আত্মদান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। দিনটি এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, জাতীয় পরিচয়ের সঙ্গে গ্রাহকদের ডিজিটাল কার্যক্রমকে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
তিনি বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের ভিত্তি। আমরা বিশ্বাস করি, সংযোগ এমন হওয়া উচিত যা মানুষকে নিজের ভাষায় কথা বলতে, শিখতে, ভাব বিনিময় করতে এবং প্রিয়জনের কাছে থাকতে সহায়তা করবে। প্রতীকী ২১ জিবি উদ্যোগের মাধ্যমে আমরা ২১ ফেব্রæয়ারির চেতনাকে সম্মান জানাতে চাই এবং সারা দেশে অর্থবহ ডিজিটাল অংশগ্রহণকে উৎসাহিত করতে চাই।”

ঐতিহাসিক এই দিবস উপলক্ষে বিশেষ অফার চালুর মাধ্যমে জাতীয়ভাবে তাৎপর্যপূর্ণ সময়ে গ্রাহকদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় বাংলালিংক। একই সঙ্গে দেশজুড়ে ডিজিটাল মাধ্যমে সম্পৃক্ততা বাড়াতেও মানুষকে উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।

বাংলালিংক:
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক দেশের মানুষের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ‘ডিজিটাল ফর অল’ লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে ডিজিটাল সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের সেবার পোর্টফোলিওতে রয়েছে: টেলকো-অ্যাগনোস্টিক সুপার অ্যাপ মাইবিএল, বিনোদন প্ল্যাটফর্ম টফি ও দেশের প্রথম এআই-নির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্যাকেজ রাইজ। নাসডাকের তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলালিংক উদ্ভাবন ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ আগামী নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।