• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩০
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩০

লাইফ সাপোর্টে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা লাইফ সাপোর্টে আছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টায় এই সংসদ সদস্য নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক জানান, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

অর্থ পাচার ও সাইবার অপরাধের বিরুদ্ধে নতুন সরকারের কৌশল ও ভবিষ্যৎ রূপরেখা
স্ত্রীর সুস্থতা দেশবাসীর মাধ্যমে আল্লাহর দোয়া প্রার্থনা করেন ফারুক।

জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-১ ও নোয়াখালী-২ মিলিয়ে ৬ ষষ্ঠবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি নোয়াখালী-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।