• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৭
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৭

একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সংগৃহীত ছবি
আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, একটি সুন্দর ও পরিছন্ন রাউজান গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। রাউজানে মুসলিম -হিন্দু- বৌদ্ধ ও খৃষ্টান বিচ্ছিন্ন কেউ নয়, সকলেই আমরা রাউজানবাসী। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাউজান গহিরাস্থ নিজ বাসভবনে
২১ ফেব্রুয়ারী (শনিবার) উত্তর গুজরা অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু সামাজিক স্থিতিশীলতা ও শান্তির জন্যই নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রেও অতীব গুরুত্বপূর্ণ। যখন একটি সমাজে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করতে পারে, তখন সেখানকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিখতে পারে এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বিনিময় ঘটে, যা সমাজকে আরো বৈচিত্র্যময় ও সৃজনশীল করে তোলে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি আরো বলেন, গ্রামীন এলাকা গুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশেষভাবে লক্ষণীয়। গ্রামের মানুষ সাধারণত একে অপরের সুখ-দুঃখের অংশীদার হয়। তারা বিভিন্ন সামাজিক কাজে একত্রিত হয় এবং পরস্পরের পাশে দাঁড়ায়। এই সহযোগিতামূলক মনোভাব গ্রামের মানুষের জীবনে একটি বিশেষ প্রভাব ফেলে এবং তাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

শুভেচ্ছা বক্তব্যে আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদার বলেন, আমরা শুধু একজন মহৎ নেতাকে অভিবাদন জানাতে আসেনি, ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে নিয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি মহোদয়ের স্বপ্নের রাউজান বাস্তবায়নে নিজেদের শরীকদার করতে এসেছি। অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ এইটা শুধু একটি ধর্মীয় সংগঠন নয়, ঐক্য ও সাম্যতা সৃষ্টির এক প্রতিষ্টান এবং নান্দনিক দর্শনীয় একটি স্থান। কাজেই রাউজানের সৌন্দর্য বাড়াতে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের অবকাঠমো উন্নয়নে সর্বদা এমপি মহোদয়ের সুদৃষ্টি ও আন্তরিক ভালবাসা প্রত্যাশা করি।

লিটন মহাজনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠক এম এনাম হোসেন, পূর্ব গুজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস বীনা চৌধুরী, পনব চৌধুরী মিটু, বিপ্লব দাশ, মাস্টার সুপক বিশ্বাস, কাজল কান্তি কর, সত্যজিত চৌধুরী, সজল কর, মাস্টার বিজয় বিশ্বাস, সুদর্শন বিশ্বাস, সত্যজিত চক্রবর্তী, সাইফুল আজম অপু, অন্তু বিশ্বাস, খোকন চৌধুরী, শুভ চৌধুরী, বিষ্ণু মুহুরি সহ অনেকে।